শিশুবাগ স্কুলে ভোট দিলেন আইভী

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলাকার শিশুবাগ স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। তিনি আজ রবিবার সকাল ১১টার দিকে ভোট দেন।

এর আধা ঘণ্টা আগে তিনি কেন্দ্রে পৌঁছান। কিছুক্ষণ চারপাশ পরিদর্শন করে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আইভীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার।

ভোট দিয়ে তৈমূর লক্ষাধিক ভোটে জয় পাবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত সব ঠিক আছে, তবে ভোটগ্রহণ শেষে বলা যাবে পরিবেশ কেমন ছিল। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সবকিছু ঠিক থাকলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব।’

এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *