এ অঙ্গনে আমার কোনো ভালো বন্ধু নেই: পূজা চেরি

ঢাকাই সিনেমায় এই সময়কার জনপ্রিয় অভিনেত্রীর একজন পূজা চেরি। সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে তার করা ‘পোড়া মন’ এবং ‘দহন’ বেশ সফলতা পায়। ‘নূরজাহান’ এবং ‘প্রেম আমার ২’ দিয়েও প্রশংসা কুড়ান নতুন প্রজন্মের এই সম্ভাবনাময় অভিনেত্রী।

বছরের প্রথম ছবি হিসেবে তার ‘শান’ মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে গেছে। এম রহিমের পরিচালনায় পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের এই ছবিতে পূজার নায়ক সিয়াম। নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছবিটি।

এদিকে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পূজা চেরি বর্তমানে বাসায় সাধারণ মানুষের মতোই দিনযাপন করছেন। এক সাক্ষাৎকারে জানালেন সিনেমার পূজার চাইরে বাসায় থাকা পূজা একদম সাধারণ।

আট দশজন সাধারণ মানুষের মতোই বাসায় দিনযাপন তার। মাঝে মাঝে ভাবির সঙ্গে খুনসুটিতে মাতেন। পূজা বলেন, বাসায় অন্য আটদশজন মানুষের মতোই আমি একজন সাধারণ মানুষ। দুষ্টুমি করি, শুয়ে থাকি, ব্যায়াম করি, আর আমার ভাবির সঙ্গে খুনসুটি করি।

জানতে চাইলে পূজা চেরি বললেন, মিডিয়াতে তার কোনো ‘বেষ্টফ্রেন্ড’ নেই। পূজা বলেন, ‘মিডিয়াতে আমি যাদের সঙ্গে কাজ করি সবার সঙ্গেই সাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এ অঙ্গনে আমার কোনো ভালো বন্ধু নেই। মিডিয়াতে আসলে ফ্রেন্ড হয় কিন্তু কেউ কোনোদিন বেস্টফ্রেন্ড হয় না।’

শখ্যতা বেশি, ভাবনার মিল থাকে, যার সঙ্গে দুঃখ শেয়ার করা যায় এমনও কেউ নেই মিডিয়াতে? পূজা চেরির সহজ উত্তর, না, এমনটা কেউ নেই।

তবে মিডিয়ার বাইরে পূজা চেরির ভালো বন্ধু আছে। আছে প্রাণ খুলে আড্ডা দেওয়ার মতো মানুষ। পূজা বলেন, আসলে আমি খুব সিম্পল একজন মেয়ে, তেমন কারও সঙ্গে শখ্যতা টখ্যতার দিকে যাই না। তবে মিডিয়ার বাইরে কাছের কিছু বন্ধু-বান্ধব আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *