Home দেশের খবর ঢাকা গোপালপুরে ওয়েলফেয়ার’র উদ্দোগে এতিমখানায় কম্বল বিতরণ

গোপালপুরে ওয়েলফেয়ার’র উদ্দোগে এতিমখানায় কম্বল বিতরণ

0
264

মো. নুর আলাম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নগদা শিমলা ইউনিয়নের চরশিমলা গোলজারে সুন্নাহ নেজামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (BDBWF) এর পক্ষ থেকে শতাধিক এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

(৮ জানুয়ারি) শনিবার বিকেলে ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন গোপালপুর এর সহযোগিতায় চরশিমলা গোলজারে সুন্নাহ নেজামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার, সহ- সাংগঠনিক সম্পাদক সাধন রায়, সহ- দপ্তর সম্পাদক মোঃ মুনাব্বির সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সুমন, কার্যকারী সদস্য মোঃ মাশরাফি, মিষ্টি আক্তার, আরো উপস্থিত ছিলো সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনর এসোসিয়েশন এর এডমিন তৌহিদুর রহমান তানজিল, মডারেটর সাব্বির রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here