নজর২৪, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে রিকশাচালকের বেশে অভিযান চালিয়ে মা’দক মা’মলার ৫ বছরের সা’জাপ্রাপ্ত এক আ’সামিকে গ্রে’প্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রে’প্তার মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ মামুন নগরের কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ হাজী হাকিম আলী বাড়ীর মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০১১ সালে মা’দকসহ গ্রে’প্তার হন বক্কর। ওই মা’মলায় ২০১৭ সালে তাকে ৫ বছরের কারাদ’ণ্ড দেয় আদালত। এরপর থেকে বক্কর পলাতক ছিলেন। পরবর্তীতে কোতোয়ালী থানার এএসআই সাইফুল আলম, এএসআই রনেশ বড়ুয়া ও এএসআই মো. নুরুন্নবী ইসলাম বক্করের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু করেন।
গতকাল সোমবার (২০ অক্টোবর) তারা দিনভর রিকশাচালক ও যাত্রীর ছ’দ্মবেশ ধারণ করে বক্করকে গ্রে’প্তারের চেষ্টা চালায়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকা থেকে বক্করকে গ্রে’প্তার করতে সক্ষম হয় তারা।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সা’জাপ্রাপ্ত মা’দক কারবারিকে গ্রে’প্তারে গতকাল সোমবার সারাদিন আমার সহকর্মীরা রিকশা নিয়ে ঘুরেছেন। রাতে ফিরেছেন সেই আ’সামিকে নিয়েই। দিন শেষে তাদের আয়- সা’জাপ্রা’প্ত মা’দক কারবারি গ্রে’প্তার।
ওসি মহসীন বলেন, প্রাথমিক জি’জ্ঞাসাবাদে বক্কর জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসার পর থেকে দীর্ঘদিন মা’দক ব্যবসার সাথে সে জড়িত ছিল। ২০১৪ সালে চান্দগাঁও থানায় দায়ে’রকৃত আরেকটি মা’মলার পরো’য়ানাভু’ক্ত পলাতক আ’সামি বক্কর। তাকে আজ মঙ্গলবার আ’দালতে পাঠানো হয়েছে।
