এসআই আকবরকে গ্রে’প্তারের খবর সত্য নয়

নজর২৪, সিলেট- সিলেটে পুলিশি নি’র্যাতনে রায়হান আহমদ হ’ত্যার ঘটনায় প্রধান অ’ভিযুক্ত সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়াকে গ্রে’প্তার করা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়। সিলেটে মানুষের মুখে মুখেও ছড়িয়ে পড়ে আকবরকে গ্রে’প্তারের গুঞ্জন।

 

এরপর কয়েকটি টেলিভিশন চ্যনেলের স্ক্রলে আকবরের গ্রে’ফতারের খবর প্রচার হলে নজর টুয়েন্টিফোরও এমন তথ্য প্রচার করে। তবে খোঁজ নিয়ে আকবর হোসেনকে গ্রে’প্তারের খবরের সত্যতা পাওয়া যায়নি।

 

এসআই আকবরকে গ্রে’প্তারের কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিমশনার গোলাম কিবরিয়া। রায়হান হ’ত্যা মা’মলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলামও আকবরকে গ্রে’প্তারের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

 

জানতে চাইলে পিবিআইয়ের প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, এসআই আকবর গ্রে’ফতারের খবরটি ভুয়া।

 

এরআগে মঙ্গলবার দুপুরে এই মা্ম’লায় বন্দর ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু দাসকে গ্রে’প্তার করে পাঁচদিনের রি’মান্ডে নেয় পুলিশ। টিটুকে গ্রে’প্তারের বিষয়টি পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান নিশ্চিত করেছেন।

 

গ্রে’প্তারের পর দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে তোলা হলে আদালত টিটু চন্দ্র দাসের ৫ দিনের রিমা’ন্ড মঞ্জু’র করেন বলে জানান এই আদালতের এপিপি খোকন কুমার দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *