Home দেশের খবর ঢাকা নাগরপুরে দাদার হাতে নাতীর মৃত্যু, গ্রেফতার ৩

নাগরপুরে দাদার হাতে নাতীর মৃত্যু, গ্রেফতার ৩

0
263

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামে পারিবারিক কলহের জেরে রিফাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে এবং নিহতের বাবা রেজাউল (৪০) আহত হয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই নিহতের পরিবারে পারিবারিক কলহ চলে আসছিলো। নিহতের দাদা-দাদীর সাথে বাবা-মা’র প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।

এরই মধ্যে গতকাল (৫ ডিসেম্বর) পাঙ্গাস মাছ কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রিফাতের দাদা-দাদী ও বাবা রেজাউল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নাতি রিফাত এই সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে বাবা ও ছেলে দুইজনকেই নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ (৬ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোরে আহত রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা (স্বর্ণা)।

উক্ত বিষয়ে নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানায়, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় দাদী সহ ২ জনকে আটক করা
হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here