Home দেশের খবর ঢাকা গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের নাগরিক শোকসভা

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের নাগরিক শোকসভা

0
411

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে হাদিরা ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

(৬ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৫টায়, গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে শোকসভাটি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায়, সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আঃ মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, মহিলা আওয়ামী লীগের নেত্রী নূসরাত জাহান লাকী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক, সাবেক সাংসদ হাতেম আলী তালুকদারের পরিবারের সদস্য, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সম্মানীত সদস্য, হাদরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এছাড়া স্থানীয় অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here