একটাই সমাধান, এই গু’ণ্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে: ভিপি নুর

ভিপি নুর

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, এ সরকার টিকে আছে হা’মলাকা’রী ও স’ন্ত্রা’সীদের মাধ্যমে। ভোটারবিহীন এই সরকার বর্তমানে ধ’র্ষ’ক ও দু’র্বৃত্তদের পৃষ্ঠ;পোষকে পরিণত হয়েছে।

 

তিনি বলেন, অনেক সমস্যার একটাই সমাধান। এই গু’ণ্ডাত’ন্ত্রের অবসান ঘটাতে হবে, এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে।

 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হা’মলার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভে তিনি এসব কথা বলেন।

 

নুরুল হক নুর বলেন, গতকাল মাহমুদুর রহমান মান্নার ওপর হা’মলা হয়েছে, এর আগে (বিএনপি মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর ফেনী যাওয়ার পথে (স্থানীয় সংসদ সদস্য) নিজাম উদ্দিন হাজারীর গু’ন্ডা বা’হিনী হা’ম’লা চালিয়েছে।

 

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, মাহমুদুর রহমান মান্নার ওপর হা’মলার বিষয়ে যদি আমরা কথা না বলি, আগামীকাল কেউ রক্ষা পাবো না। বাস্তবে তাই হচ্ছে। সুতরাং যারা কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের প্রত্যেকের পাশেই আমাদের দাঁড়াতে হবে।

 

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি করে আসছি বলে এই অবৈ’ধ স্বৈ’রাচাররা মসৃণভাবে ক্ষমতায় থাকছে। তাদের রামরাজ’ত্ব কায়েম করে যাচ্ছে। যথেষ্ট হয়েছে। তাদের আর রামরা’জত্ব কায়েম করতে দেয়া যাবে না।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃস্থানীয় মুখ ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *