নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন

নজর২৪, ঢাকা- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘটনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মাটমলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিক্সন চৌধুরীর আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালাতে নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক ও আইনজীবী মনজুর আলম। এর আগে আজ সকালে জামিন নিতে হাইকোর্টে যান নিক্সন চৌধুরী। আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী।

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘটন, দায়িত্বরত কর্মকর্তাকে গা’লা’গাল ও হু’মকি দেওয়ার অ’ভিযোগে নিক্সন চৌধুরীর বি’রুদ্ধে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় মা’মলা করে নির্বাচন কমিশন। ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম ওই মা’মলা করেন।

 

মা’মলার এজাহারে বলা হয়, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপ-নির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে ফোন করে কৈ’ফিয়’ত দাবি করেন সাংসদ নিক্সন। তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অব’রোধ করার ‘হু’মকি’ দেন এবং ‘অশো’ভন আচ’রণ’ করেন তিনি।

 

একই সঙ্গে নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রের বুথের সামনে জাল ভোট দেওয়া ও ধূ’মপান করার সময় একজন পোলিং এজেন্টকে আ’টকের পর চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাংসদ অতি অ’শা’লীন ভাষায় গা’লিগা’লাজ, ভ’য়ভী’তি প্রদর্শন এবং হু’মকি দেন বলে অ’ভিযোগ করা হয়েছে।

 

একজন সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করে এবং দায়িত্বরত কর্মকর্তাদের ‘গা’লিগা’লাজ ও ভ’য়ভী’তি প্র’দর্শন করে’ নিক্সন চৌধুরী নির্বাচনী বিধি’মালা লঙ্ঘ’ন করেছেন বলে এ’জাহারে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *