নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুধু বাংলাদেশে নয়, করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক স’হিংস’তা, নারী ও শি’শু নি’র্যাতন বেড়েছে।’
গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি জানান, যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধ.র্ষ.ণের স্বীকার হয়েছেন, ইউরোপ জুড়েও এ প্রবণতা উর্ধ্বমুখী। বাংলাদেশে নারী নি’র্যাতন বন্ধে অপরা’ধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে সরকার ধ.র্ষ.ণসহ নারীর প্রতি স’হিংস’তা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শা’স্তির বিধান রেখে আইন সংশো’ধন করেছে। এর পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরা’ধীদের আ’শ্রয়-প্রশ্রয় না দেওয়া এবং রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করতে হবে।’
এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি উপ-নির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিত’র্কিত করার অপ’প্রয়াস চালায়, যা তাঁদের পুরনো অপকৌশল। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি। তিনি বলেন, বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না, তাই সরকারের পদত্যাগ চাওয়া মামার বাড়ির আবদার।
