পুলিশি বাধায় মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল প’ণ্ড

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- সদ্য শেষ হওয়া ঢাকা- ০৫, নওগাঁ-০৬ ও পাবনা-০৪, আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাটবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

 

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মির্জাপুর নতুন বাসস্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

 

পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি খন্দকার সালাউদ্দিন আরিফ, যুগ্ম-সম্পাদক আনোয়ার পারভেজ শাহ্আলম, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন, উপজেলা ছাত্রদল সভাপতি মো. ফরিদ মিয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *