Home দেশের খবর ঢাকা মীরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মীরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

0
325

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে গৃহে প্রবেশ করে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে কিশোরীর খালার বাড়ীতে এঘটনা ঘটে।

সোমবার (৩রা জানুয়ারি) সন্ধ্যা রাতে কিশোরীর খালা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীনির বোনের ১৩ বছরের কিশোরী কন্যা তার ঘরে অবস্থানকালে রবিবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজম নগর গ্রামের বকাটে মুরাদ (১৮) তার ঘরে প্রবেশ করে। এসময় সে কিশোরীর সাথে জোর করে তার হাত বেঁধে ফেলে। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, এই ঘটনা কাউকে জানালে তার ছোট খালাতো ভাইকে খুন করবে। পরে ভূক্তভোগি কিশোরী তার খালাকে বিষয়টি জানালে, সোমবার সন্ধায় খালা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযোগ পেয়েছি। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here