চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নজর২৪, ঢাকা- চট্টগ্রাম শহরে মেট্রোরেল নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের সভায় তিনি এ পরামর্শ দেন।

এছাড়া একনেকের সভায় দ্রুততম সময়ের মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল খুলে দেয়ারও উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকলন্পনা মন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মেট্রোরেল শুধু ঢাকাতে থাকবে কেন, চট্টগ্রামের জন্যও মেট্রোরেল প্রকল্প নিতে হবে। যেসব শহরে সঙ্গে এয়ারপোর্ট আছে, সেইসব শহরে পর্যায়ক্রমে সংযুক্ত করে প্রকল্প নিতে হবে।

তিনি বলেন, অন্যান্য শহরগুলোতে মেট্রোরেল করতে না পারলেও মেট্রোরেলের মতো অন্য সার্ভিস চালু করতে হবে। তবে চট্টগ্রামে মেট্রোরেল নিয়ে আজ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *