Home বিনোদন মিমের সিঁথিতে আজ সিঁদুর উঠবে

মিমের সিঁথিতে আজ সিঁদুর উঠবে

0
193

বিনোদন ডেস্ক- বিয়ে করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে তার বিয়ে। পাত্র তার বাগদত্তা সনি পোদ্দার। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মিমের পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য।

তিনি জানান, মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিম ও সনি পোদ্দার মালা বদল করবেন। তাদের বিয়ে হবে সনাতন রীতিতে। বিয়েতে পারিবারিক ঘনিষ্ঠজন ও মিমের একান্ত কাছের কয়েকজন শোবিজের মানুষ উপস্থিত থাকবেন।

বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ প্রসঙ্গে মিমের পরিবারের ওই সদস্য জানান, বাগদানের মতো এটিও সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গভাবে জানানো হবে।

গত বছরের ১০ নভেম্বর আংটি বদল হয় মিম এবং সনি পোদ্দারের। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষরা।

সনি পোদ্দারের বাড়ি কুমিল্লা এবং তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর সম্পর্কে থাকার পর বাগদান হয় তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here