Home আন্তর্জাতিক মক্কা-মদিনায় আবার বিধিনিষেধ আরোপ

মক্কা-মদিনায় আবার বিধিনিষেধ আরোপ

0
178

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে ইসলাম ধর্মের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরবের সরকার। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি একথা জানিয়েছে।

সৌদির ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই দু’টি জায়গায় নামাজ পড়তে যাওয়া মুসল্লি এবং ওমরাহ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। এছাড়া সেখানে সবাইকে মাস্ক পরতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।

সৌদি আরবে গত মাসে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার দেশটিতে ৭৪৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছর আগস্টের পর এটিই ছিল একদিনে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here