সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: জনগণের ভোটে এই সরকার নয়, জনগণ ভোট দেয়নি প্রশাসন পাহারা দিয়েছে আর কুকুর বিড়াল ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।
সোমবার সন্ধ্যায় রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল মহানগরের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এই সরকারের সৎ সাহস নেই বলে তিনি আরো বলেন, পুলিশকে ব্যরাকেটে রেখে সরকারকে রাজনৈতিক ভাবে মাঠে এসে মোকাবেলা করতে। তাহলে দেখতার জনগন কাকে ভোট দিয়ে সরকার গঠন করে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি বেগম নাজমুন নাহার বেবীর সভাপতিত্বে কর্মি সভার উদ্বোধক ছিলেন, রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান সামু।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক, সুলতানা আহম্মেদ, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু,মহিলা দলের সহ-সভাপতি সাইদা রহমান জোসনা,রেজিনা ইসলাম। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন।
কর্মী সভায় রংপুর মহানগর ছাড়াও ৩৩টি ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
