Home বিনোদন বছরের শুরুতেই সুখবর দিলেন নুসরাত ফারিয়া

বছরের শুরুতেই সুখবর দিলেন নুসরাত ফারিয়া

0
259

বিনোদন ডেস্ক- নুতন ওয়েব ফিল্মে যুক্ত হলেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এতে তার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে। রোববার (২ জানুয়ারি) ওয়েব ফিল্মটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

 

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন মোঃ পারভেজ আমিন। এর গল্প লিখেছেন এই নির্মাতা নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

 

নুসরাত ফারিয়া বলেন, আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমি অনেক এক্সাইটেড। ইয়াশ রোহান চমৎকার অভিনেতা। আমার কাছে মনে হচ্ছে, এটা দর্শকদের কাছে নতুনত্ব এনে দেবে।

 

ঠিক কী বিষয়টা বিবেচনা করে এই সিনেমায় যুক্ত হয়েছেন? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বললেন, ‘গল্প। আমার কাছে গল্পটা ইন্টারেস্টিং লেগেছে। তাছাড়া এমন গল্পে আমাকে আগে দেখা যায়নি। তাই যুক্ত হয়েছি।’

 

ফারিয়া এ-ও জানান, ‘পর্দার আড়ালে’ সিনেমাটি প্রথমে বড় পর্দায় মুক্তি পাবে। এরপর সেটা আসবে ওটিটি প্ল্যাটফর্মে।

 

নির্মাতা পারভেজ আমিন বলেন, ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here