বনানীতে কোটি টাকা মূল্যের গাড়ি রেখেই পালালেন চালক

নজর২৪ ডেস্ক- রাজধানীর বনানীতে গভীর রাতে একটি পোরশে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ার পর সেটি ফেলে রেখে গেছেন চালক।

 

শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোরে বনানীর ১১ নম্বর সড়কে ঢোকার মুখে রাস্তার মাঝখানে আড়াআড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় গাড়িটি।

 

আশপাশের ভবনের নিরাপত্তা কর্মীরা জানান, রাত ৩টার দিকে দ্রুত গতিতে আসা গাড়িটি সজোরে এসে রোড ব্যারিকেডগুলো উড়িয়ে দেয়। এরপর ফুটপাতের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। সংঘর্ষে গাড়ির ডান পাশে দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িতে থাকা ব্যক্তি নেমে হেঁটে হেঁটে চলে যান।

 

ঘটনার সময় উল্টো পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল বনানী থানা পুলিশের একটি টহল গাড়ি। ওই টহল দলের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে এসে দেখেন, গাড়িটি পড়ে আছে। চালক ও মালিক পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।

 

গাড়িটি জার্মানির তৈরি পোরশে ৭১৮ বক্সস্টার কনভার্টিবল। গাড়ি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই মডেলের নতুন গাড়ির দাম ৬৬ হাজার ডলার। ভারতে এ গাড়ি সোয়া কোটি রুপিতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *