বিনোদন ডেস্ক- আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে নির্বাচন করবেন তিনি।
২০২২ সালের শুরুর দিনে সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে এ খবর জানান হিরো আলম। সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময়ের একটি পোস্টার শেয়ার করেন তিনি।
নতুন বছরের শুভেচ্ছে জানিয়ে ওই পোস্টে হিরো আলম লেখেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আগামী সংসদ নির্বাচনে আমি হিরো আলম আবার আসতেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেন হিরো আলম। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিংহ প্রতীক পেয়েছিলেন তিনি। তার আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১২ হাজার ৮১ জন।
এই নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা পেয়েছিল। মাত্র ৬৩৮ ভোট।
যদিও হিরো আলম নির্বাচনে নজির বিহীন কারচুপি, তার এজেন্টকে বের করে দেওয়া এবং তার উপর হামলার অভিযোগ এনে ভোট বর্জন করেছিলেন।
এই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী একে এম রেজাউল করিম তানসেন (জাসদ ইনু) তিনি পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট।
