Home বিনোদন ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে যা বললেন রাম চরণ

১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে যা বললেন রাম চরণ

0
211

বিনোদন ডেস্ক- ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রাম চরণ। বর্তমানে চাহিদা সম্পন্ন তারকাদের অন্যতম তিনি। তার পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’-এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন।

 

কিছু দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়িয়েছেন রাম চরণ। গৌতম তিনানুরি পরিচালিত একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়নের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেতা। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন রাম চরণ। ১০০ কোটির পারিশ্রমিকের কথা শুনে হেসে ফেলেন তিনি। এ অভিনেতা বলেন—‘কোন সিনেমার জন্য ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছি? কে আমাকে এই টাকা দিচ্ছেন? এসব ভিত্তিহীন গুঞ্জন।’

 

রাম চরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। আগামী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে এ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পর করছেন এই অভিনেতা।

 

২০০৭ সালে সিনেমায় অভিষেক ঘটে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবির ছেলে রাম চরণ তেজার। প্রথম সিনেমা ‘চিরুথা’ দিয়েই বাজিমাত করেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত রাম চরণ যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার অধিকাংশই হিট।

 

‘মাগাধীরা’ (২০০৯) ও ‘রঙ্গস্থলম’ (২০১৮)-এর মতো ব্লকবাস্টার সিনেমার উপহার দিয়েছেন রাম চরণ। মূলত এই দুটি সিনেমাই তাকে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির সেরা তারকাদের আসনে বসিয়েছে। এছাড়া তার অভিনীত-রাচা, গোবিন্দুডু অন্দরিবাডেলে, ব্রুস লি: দ্য ফাইটার, বিনয় বিধেয় রাম, ধ্রুব, নায়ক এবং ইয়েভাডু সিনেমাগুলোও বেশ সফলতা পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here