Home দেশের খবর রাত পোহালেই নান্দাইলে শেরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

রাত পোহালেই নান্দাইলে শেরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

0
135

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: রাত পোহালেই শুরু হবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ। ওই ইউনিয়নে এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ল’ড়’ছে’ন চারজন প্রার্থী।

 

তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মু’ক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া নৌকা প্রতীক নিয়ে। আওয়ামী লীগ স্বতন্ত প্রার্থী ব্যবসায়ী মোহাম্মদ বজলুর রহমান (আনারস), দলিল লেখক মো. হারুন অর রশিদ সরকার (মোটরসাইকেল) ও সমাজসেবক কফিল উদ্দিন (চশমা)।

 

ওই ইউনিয়নের উপ-নির্বাচন ৯টি কেন্দ্রে ৪৬ টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে ২০২৬৫ জন ভোটার । তাদের মধ্যে ১০৪১২ জন পুরুষ ও ৯৮৫৩ জন মহিলা ভোটার।

 

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট তারিখে শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোরহাব উদ্দিন মন্ডল মৃ’ত্যু বরণ করেন। এতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। আজ ২০ অক্টোবর হবে ওই ইউনিয়নে উপ-নির্বাচন। রাত পোহালেই হবে ভোট। ভোটারদের মনে কৌতূহল কে হবে ওই ইউনিয়নের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here