Home দেশের খবর ঢাকা মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শি’শুর মৃ’ত্যু

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শি’শুর মৃ’ত্যু

0
169

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের ব্রিজের নিচের পানিতে ডু’বে মিথিলা (০৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পৌর সদরের কুমারজানি এলাকায় এ মৃ’ত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কমিশনার কাউন্সিলর শহীদুল ইসলাম শিপন।

 

কুমারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মিথিলা বলে জানা গেছে। তার পিতার নাম মানিক মিয়া। দুই ভাই বোনের মধ্যে মিথিলা ছোট ছিল।

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে নিহত মিথিলার মা ও বড় ভাই কুমারজানি রেল লাইনের ব্রিজের নিচে মাছ শিকার করতে গেলে মিথিলাও তাদের সাথে যায়। কিন্তু কোন এক সময় মিথিলা ওখানকার পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মিথিলাকে মৃ’ত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here