Home বিনোদন সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান!

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান!

0
278

বিনোদন ডেস্ক- মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে বড়দিনের উৎসব মুখর পরিবেশে আসন্ন জন্মদিনের আমেজে সময় ভালোই কাটছিলো বলিউডের ভাইজানের। তবে এতে বাধ সাধল সাপ।

 

ঠিক জন্মদিনের দিনের আগের দিনটিতেই ঘটলো এই দুর্ঘটনা। বড়দিনের রাতে খামারবাড়ির বাগানে বন্ধু বান্ধবের আড্ডার আসরে হঠাৎই সালমান খানের হাতে ছোবল দেয় সাপ। পরে সঙ্গে সঙ্গেই সালমানকে মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়।

 

জানা গেছে, সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে। তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে এই বিষয়ে কিছু জানা যায়নি।

 

এদিকে জন্মদিনের একদিন আগেই দুর্ঘটনা শিকার হলেন সালমান খান। সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬তম জন্মদিন। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।

 

২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছেন সালমান খান। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন ভাইজান।

 

‘টাইগার ৩’-র কাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন অভিনেতা। বলিউড সূত্রে খবর, শুটিং করতে বিদেশেও গিয়েছিলেন সালমান। তবে এই ঘটনার কারণে আপাতত কয়েক দিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here