বিনোদন ডেস্ক- দীর্ঘদিন প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন ও নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ। তবে তৃতীয় বিয়ে করে বিপাকে পড়েছেন ইলিয়াস।
দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ দাবি করছেন, তাকে না জানিয়ে এবং ডির্ভোস না দিয়েই নতুন বিয়ে করেছেন তার স্বামী সঙ্গীতশিল্পী ইলিয়াস। তাই জীবনের নতুন অধ্যায় শুরু করেই কাঠগড়ায় ইলিয়াসের নতুন স্ত্রী সুবাহ।
তবে সুবাহ জানিয়েছেন, কারিন ও তার পরিবারকে জানিয়েই নতুন জীবনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সুবাহর দাবি, অনেক আগেই ইলিয়াস-কারিনের ডির্ভোস হয়েছে এবং তারা উভয়ই সুবাহকে বিয়ে করার বিষয়টি অবগত ছিলেন। যা এখন অস্বীকার করছেন কারিন।
আজ রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে সুবা কারিন ইলিয়াসের বৈধ স্ত্রী নয় বলেও দাবি করে বসেছেন।
সেখানে তিনি এলোমেলো লেখায় তুলে ধরেন, ‘ডিভোর্স লেটার দেখেই জড়িয়ে ছিলাম আমি। তাও বৈধভাবে। ইভেন কারিন ও তার মা সুকন্যাকে দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলবো। ইলিয়াস আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। তাও ২ মাস আগে।
এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে সে কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলে তাহলে আমার কাছে প্রমাণ আছে যে ইনফর্ম করেছিলাম তাদেরকে অনেক আগেই। আর যদি কোনো পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস।’
আর আমি তো জানি ইলিয়াসের সাথে কারিনই লিভ টুগেদার করেছিল। কারণ হলো ওই বিয়ের কোনো লিগেল কাবিন নামাই নেই!!! হাহাহা। ওই মেয়ে থাকে বিদেশে তিন বছর ধরে বাংলাদেশে আসে না শুধু মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয়নাকি? সে মেন্টালিভাবে পেরা দিতো অলওয়েজ। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে ওরা ম্যারেড লাইফে কখনো হ্যাপি ছিল না।
আর ঐ মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না ফিজিক্যাল রিলেশনও ছিল না। আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দুজনের ভালোলাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলিগতভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি।’
দুজনের ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে সুবাহ লিখেছেন, ‘আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে প্লিজ ইগনোর করতে পারেন। আমাদের দুজনকে ফলো করার দরকার নাই। লাইক দেওয়ার দরকার নাই। আমরা দুজন দুজনের সাথে ভালো আছি সংসার নিয়ে আলহামদুলিল্লাহ!’
শেষবেলায় সুবাহ আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব তখন মিডিয়াকে বলবো। কিন্তু এতো অশান্তির জন্য তা করা সম্ভব হলো না। আমাদের জন্য দোয়া করবেন। বিনা কারণে হ্যারেসমেন্ট করলে মানহানি মামলা করতে বাধ্য হবো। আইন সবার জন্যই সমান। আমার কিছু বলার নেই আর।’
প্রসঙ্গত, সুবাহ গায়ক ইলিয়াসের তৃতীয় স্ত্রী। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস। সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।
