শাহজাদপুরে তুচ্ছ ঘটনায় যুবকের উপর হা’মলা, হাসপাতালে ভর্তি

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হাঁটু পানিতে নিমজ্জিত নিজের জমিতে হাঁটার সময় মাছ ধরার জন্য পেতে রাখা জাল পায়ে জড়িয়ে ছিঁড়ে যাওয়ার অপরাধে সামিউল ইসলাম বাদল (১৭) নামের এক যুবককে রামদা দিয়ে কু’পিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।

 

আহত সামিউল ইসলাম বাদল উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা গ্রামের মোঃ মহসিন রেজার ছেলে।

 

ঘটনার বিবরণে আহত যুবকের পিতা মহসিন রেজা জানায়, গতকাল রবিবার সকাল ১১টায় মহসিন রেজা ও তার ছেলে বাদল জমিতে কচুরিপানা পরিস্কার করার জন্য যায়। কচুরিপানা পরিস্কার করার সময় বাদল একটু দুরে চলে যায়। এসময় হাঁটু পানিতে নিমজ্জিত তাদের‌ই জমিতে মাছ ধরার জন্য পেতে রাখা জাল বাদলের পায়ে জড়িয়ে ছিঁড়ে যায়।

 

জালের মালিক সেলিম ও তার পিতা খালেক বাদলকে গালাগালি করে এসময় বাদল প্রতিবাদ করে। পরে রতন, জহুরুল, বাবু, জাহাঙ্গীর, মালেক, আবুল, হৃদয় সহ আরো বেশ কয়েকজন রামদা সহ দেশীয় অ’স্ত্র নিয়ে বাদলের উপর হা’মলা চালায়। তারা বাদলের মাথা ও পিঠে রা’মদা দিয়ে কো’পায় ও পে’টা’তে থাকে।

 

বাদলের আর্ত’চিৎকা’রে বাদলের পিতা মোঃ মহসিন রেজা দৌড়ে গিয়ে তার ছেলেকে নিরাপদ করার চেষ্টা করে। এসময় হা’মলাকা’রীরা তার পিতাকেও মা’রধর করে। পরে মহসিন রেজার পরিবারের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। গু’রুতর আহত বাদলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত বাদলের পিতা জানায়, এই হা’মলার ঘটনায় মা’মলা দা’য়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *