সাবেক স্বামী ইস্যু: ‘বিতর্কের’ ইতি টানলেন শবনম ফারিয়া নিজেই!

বিনদন্দ ডেস্ক- জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সাবেক স্বামী অপুকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর তর্ক-বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্ক গড়িয়েছিল পরিবার পর্যায়ে। অপুর মামাও পুরো বিষয়টি নিয়ে সোমবার একটি পোস্ট দেন। এরপর শবনম ফারিয়া নিজের ফেসবুক থেকে ওই বিতর্কিত পোস্টগুলো মুছে দিয়েছেন।

 

বিচ্ছেদের প্রায় এক বছর পর এক ফেসবুক পোস্টে সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর বিরুদ্ধে ‘নির্যাতনের’ অভিযোগ তোলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

 

‘স্বামীর নির্যাতনে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে গত বুধবার রাতে এক ফেসবুক পোস্টে নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথাও তুলে ধরেছেন ‘দেবী’ চলচ্চিত্রের এই অভিনেত্রী।

 

পরে অপু ওই বিষয়ে কথা বলেন, আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি নিয়ে তর্ক বাড়তেই থাকে। একপর্যায়ে ফারিয়া নিজেও বলেন, হাতাহাতিতে আঙুল ভেঙে যায়, এবং ঘটনাটি ঘটেছে।

 

এরপর সোমবার রাতে অপুর মামা পরিচয়দানকারী জুয়েল নামের একজন পোস্ট দিয়ে ফারিয়ার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তোলেন। ওই অভিযোগে ফারিয়াকে লোভী ও অর্থলিপ্সু হিসেবে অভিযোগ তোলেন।

 

পরিস্থিতি দিনে দিনে ঘোলাটে হওয়ায় নিজের ফেসবুক থেকে বিতর্কিত সব পোস্ট সরিয়ে ফেলেছেন শবনম ফারিয়া। মঙ্গলবার (২১ ডিসেম্বরর) রাতে এই অভিনেত্রী একটি পোস্ট দিয়ে জানান, কয়েক দিন ধরে চলা কাঁদা ছোড়াছুড়ির বিষয়টি পারিবারিকভাবে সুরাহা হয়েছে এবং আগের পোস্টগুলো তিনি মুছে দিয়েছেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুকে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুর সঙ্গে পরিচয় শবনম ফারিয়ার। ২০১৮ সালে তারা আংটি বদল করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন। বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। তখন ফারিয়া বিচ্ছেদের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *