মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনের ধাক্কায় বেসরকারি ব্যাংকের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। নিহতের নাম বাবুল হোসেন (৫২)। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত বাবুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের পুত্র। সে চট্টগ্রামে একটি বেসরকারী ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিল। তিনি ৩ দিনের ছুটি নিয়ে নিজ বাড়ীতে যাচ্ছিলো।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সে রেল লাইনের পূর্ব অংশে দাঁড়িয়ে ছিল। এসময় ডাউন লাইনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা এখানে এসেছি। নিহতের পরিচয় সনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তার সাথে থাকা জিনিসপত্র পুলিশ হেফাজতে রয়েছে। আমরা রেলওয়ে (জিআরপি) পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *