Home জলবায়ু ও পরিবেশ ঠাণ্ডা বাতাসে শীত বাড়বে আরও

ঠাণ্ডা বাতাসে শীত বাড়বে আরও

0
159

নজর২৪, ঢাকা- ধীরে ধীরে বাড়ছে শীত। আগামী দুই-তিন দিনের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা আরও কমবে। আর হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তরাঞ্চলে।

 

এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, এখনই সারা দেশে তাপমাত্রা একেবারে না কমলেও উত্তরের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আভাস মিলছে।

 

এদিকে গতরাত থেকেই হঠাৎ বইছে ঠান্ডা বাতাস। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

উত্তরের বাতাস বয়ে যাওয়ার কারণে রোববার সকাল থেকে ঢাকায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি, যদিও শনিবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘গতরাত থেকে ঠান্ডা বাতাস বইছে। উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। রোববার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আরও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।’

 

বাতাসের কারণে ঠান্ডাটা আরেকটু বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here