শাহজাহান খানকে বাদ দিয়ে জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির ৩৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। শাহজাহান খানের নাম আওয়ামী লীগের প্রেসিডিয়ামে থাকায় তাকে সহ-সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে।

 

এছাড়া কার্যকরী সভাপতির আবুল কালাম আজাদ মারা গেছেন। ওই পদ বিলুপ্ত করা হয়েছে। তার পরিবর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে একজন সহ সভাপতি মনোনীত করা হবে।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক আ জ ম খসরু জানান, আজ রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটি তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপরই তারা গণমাধ্যমে কমিটি পাঠিয়ে দেন।

 

তিনি জানান, কমিটির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ মারা যাওয়ায় তার পদটি শূন্য রয়েছে। একইভাবে সহ-সভাপতি শাজাহান খান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তার পদটিও ফাঁকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *