বিনোদন ডেস্ক- কে প্রিয়াঙ্কা চোপড়া? এই প্রশ্ন করার হয়তো কোনো অর্থই হয় না। কারণ তার পরিচয়, জনপ্রিয়তা তিনি নিজেই। প্রিয়াঙ্কা কঠোর পরিশ্রমে নিজেকে তৈরি করেছেন। প্রিয়াঙ্কা তো এখন শুধু বলিউড তারকা নন, গোটা দুনিয়াজুড়েই প্রিয়াঙ্কার চর্চা। এমন অভিনেত্রীর পরিচয় যদি স্বামীর পরিচয়ে হয়, তাহলে?
হ্যাঁ, সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছে বিদেশি ম্যাগাজিন ডেইলি মেইল। প্রিয়াঙ্কাকে নিয়ে প্রকাশিত খবরে প্রিয়াঙ্কার নামের পাশে লিখলেন নিক জোনাসের স্ত্রী। তাতেই ক্ষেপে গেলেন এ অভিনেত্রী।
বৃহস্পতিবার প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামের স্টোরিতে প্রকাশিত খবরের স্ক্রিনশট পোস্ট করে সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ উগরে দিলেন। প্রিয়াঙ্কা লিখলেন, ‘অবাক লাগছে। আমি একটা জনপ্রিয় সিনেমার প্রচারে অংশ নিয়েছিলাম। সেই খবর প্রকাশিত হওয়ার পর দেখলাম আমাকে নিক জোনাসের স্ত্রী হিসেবে লেখা হয়েছে।’
এখানেই শেষ নয়, অপর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীদের সঙ্গেই কেন বার বার এটা ঘটে? স্বামী ছাড়া কি তাদের কোনো পরিচয় নেই? আমি কি আমার আইএমডিবি-র লিঙ্কে থাকা বায়ো পোস্ট করব!’
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।





