Home দেশের খবর নির্বাচনে ছেলে হত্যার প্রধান আসামীর বিপক্ষে লড়ছেন বাবা

নির্বাচনে ছেলে হত্যার প্রধান আসামীর বিপক্ষে লড়ছেন বাবা

0
148

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: নির্বাচনে ছেলের হত্যা মামলার প্রধান আসামির বিপক্ষে লড়ছেন ওসমান আলী নামের এক ব্যাক্তি। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

জানা যায়, আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পোতাজিয়া ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

জানা যায়, পোতাজিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন ব্যাক্তি। এরা হলো ফুটবল মার্কা প্রতিকের ওসমান আলী ও মোড়গ মার্কা প্রতিকের ওয়াজ প্রামাণিক।

 

পোতাজিয়া চালারপাড়া গ্রামের ওসমান আলী মৃত আজগর আলীর ছেলে, তিনি পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২ বারের সাবেক সদস্য ও পোতাজিয়া দুধ সমিতির সাবেক পরিচালক।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওসমান আলীর ছেলে সাব্বির ২০১২ সালে নৃসংশভাবে হত্যাকন্ডের শিকার হন। এই হত্যা মামলার প্রধান আসামি মোড়গ প্রতিকের ওয়াজ প্রামাণিক। সাব্বির হত্যা মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

 

ফুটবল প্রতিকের প্রার্থী ওসমান আলী ছেলে হত্যা মামলার প্রধান আসামীর বিপক্ষে নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। এলাকাবাসীকে সাথে নিয়ে ২নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী প্রতিক ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করছেন।

 

পোতাজিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফুটবল প্রতিকের প্রার্থী ওসমান আলী বলেন, আমার এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে সরকারের সম্পদ যা গরীবের জন্য বরাদ্দ হয় সেগুলো আমি দরিদ্রদের ঘরে ঘরে পৌছে দেবো। এবং পোতাজিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত ও মাদকমুক্ত করে একটি মডেল ওয়ার্ডে রুপান্তর করবো।

 

নির্বাচনী বিষয় জানার জন্য মোড়গ প্রতিকের প্রার্থী ওয়াজ প্রামাণিকের মোবাইলে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here