Home বিনোদন স্ত্রী জয়ার কাছে প্রতিদিন মিথ্যা বলতে হয় অমিতাভকে

স্ত্রী জয়ার কাছে প্রতিদিন মিথ্যা বলতে হয় অমিতাভকে

0
144

বিনোদন ডেস্ক- বলিউডের প্রবীণ দম্পতিদের মধ্যে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এক এবং অনন্য। বছর যত গড়িয়েছে তাদের সম্পর্ক হয়েছে আরও মজবুত। দুজনের মধ্যে খুনসুটি একেবারেই দেখবার মতো। এর আগেও তার ঝলক মিলেছে কেবিসির মঞ্চে। তবে এবার এমন এক স্বীকারোক্তি বিগ বি দিয়েছেন, শুনেই অবাক সকলে!

 

কেবিসির শানদার শুক্রবারের মঞ্চে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা এবং গজরাজ রাও। কথা প্রসঙ্গেই নীনা জিজ্ঞেস করে বসেন, কোনও কিছু থেকে বাঁচার জন্য অমিতাভ কী জয়াকে কখনও মিথ্যে কথা বলেছেন? কিছুক্ষণ চুপ থেকেই অমিতাভ গজরাজকে বলেন, আগে আপনি বলুন! আমতা আমতা সুরেই গজরাজ এড়িয়ে যান, যদিও অমিতাভ বুঝতে পারেন তার স্ত্রী সেটে উপস্থিত আছেন বলেই এই উত্তর দেওয়া একেবারে সম্ভব নয়!

 

তবে বিগ বির সাফ উত্তর, তাকে নাকি প্রতিদিন মিথ্যে কথা বলতে হয় জয়াকে! শুনেই হেসে খুন গজরাজ এবং অন্যরা।

 

এর আগেও দেখা গেছে, জয়া পুঙ্খানুপুঙ্খ মনে রেখেছেন সবকিছুই। কোন কথা কোন দিন কীভাবে বলেছিলেন অমিতাভ, সেটিও নির্দ্বিধায় বলে দেবেন তিনি। তবে এখানেই শেষ নয়! নীনার প্রশ্ন, কোন চরিত্র তার সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে?

 

অমিতাভ বলেন, ‘সব চরিত্রই নিজের মতো করে চ্যালেঞ্জিং’। আবার যখন নীনা জানতে চান, যে কীভাবে সিনেমাকে না বলেন অমিতাভ? হাসতে হাসতেই তিনি বলেন, আগে সিনেমার সুযোগ তো আসুক!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here