সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ও মালদ্বীপ গেলো যুদ্ধজাহাজ আবু উবাইদাহ্

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: সামরিক প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বন্ধুপ্রতীম দেশ শ্রীলংকা এবং মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ “আবু উবাইদাহ্”।

 

১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ টায় মোংলা নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী ও নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা এবং নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

 

সশস্ত্র বাহিনীর প্রতিনিধিগণ ও দুইশতাধিক নৌসদস্য নিয়ে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরের উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা আবু উবাইদাহ্”র অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জান। এই শুভেচ্ছা সফরের সমুদ্রযাত্রায় বানৌজা আবু উবাইদাহ্ প্রায় ৪০০০ নটিক্যাল মাইল বা প্রায় ৭৫০০ কিঃ মিঃ সমুদ্র পথ পাড়ি দেবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

 

ওই প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফরে নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকগদের দেশ দুটির নৌবাহিনীর কর্মকান্ডসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্মুখ ধারণা অর্জিত হবে। জাহাজটির এ সফরে অংশগহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নৌ বাহিনীর জানানো হয়। সফর শেষে আগামী ০৫ জানুয়ারি জাহাজটি দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *