রংপুরের ইউপি সদস্য হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করেছে সিআইডি

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের গংঙ্গাচড়ায় চাঞ্চল্যকর ইউনিয়ন সদস্য আজিজুর ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী সফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে সিআইডি। এসময় উদ্ধার করা হয় দেশীয় তৈরি বল্লোম, ছুড়ি, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্র।

 

মঙ্গলবার দুপুরে নগরির কেরানীপাড়ায় সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান জানিয়েছেন, সোমবার দিনভর বাকডোহরা গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী সাইফুল ইসলামকে না পেলেও তার অন্যতম সযোগি মৃত: আজবার আলীর ছেলে সফিকুল ইসলামকে গ্রেফতার করেন। এসময় ঘটনাস্থল থেকে মাটি খুড়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

সিআইডি জানিয়েছেন, চলতি বছরের ৪ এপ্রিল উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আজিজুর রহমান স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে পরাজিত ইউপি সদস্য সাইফুল ইসলামসহ তার লাঠিয়ালবাহিনী পথরোধ করে দিনদুপুরে তাকে পিটিয়ে হত্যা করে। এসময় শত শত গ্রামবাসী নিরবে দেখেছেন এই হত্যা। আজিজুরের মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাকে ভিন্নখাতে নিতে আসামী সাইফুল ইসলাম তার শহ্যাশাহি চাচাতো বড় ভাই রেয়াজুল ইসলাম কে (৮৬) জবাই করে হত্যা করে।

 

এঘটনায় নিহত আজিজুর রহমানের ছেলে রেজাউল হক বুলেট বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পরবর্তিতে পুলিশ হেডকোয়ার্টাস এর নিদের্শে মামলাটি হস্তান্তর করে সিআইডিকে। এ হত্যা ঘটনা নিয়ে বাংলাভিশন, দৈনিক কালেরকন্ঠ, নিউজনাউ ও ইউবিসি নিউজে সরেজমিন প্রতিবেদনের সাথে সিআইডির তদন্ত রির্পোটের সত্যতা রয়েছে ৯০ শতাংশ। মামলায় এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *