Home দেশের খবর রংপুরে জাসদ নেতার লাশ উদ্ধার

রংপুরে জাসদ নেতার লাশ উদ্ধার

0
121

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়ায় রেললাইনের পাশ থেকে জাসদ নেতা শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

শরিফুল কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারের মৃত হাছেন আলীর ছেলে। তিনি হারাগাছ পৌর জাসদের সভাপতি এবং রংপুর জেলা জাসদের সহ-সভাপতি।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। রাতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই মাসুদার রহমান জানান, সোমবার সন্ধ্যায় শরিফুলকে ওই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শরিফুলের মাথার অর্ধেক খুলি নেই। এছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here