Home বিনোদন বিশ্বসুন্দরী হারনাজকে মোদির শুভেচ্ছা

বিশ্বসুন্দরী হারনাজকে মোদির শুভেচ্ছা

0
132

বিনোদন ডেস্ক- এবারের বিশ্বসুন্দরীর (মিস ইউনিভার্স) মুকুট জিতেছেন ভারতের মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধু। লোহিত সাগরের উপকূলীয় ইসরায়েলি শহর এইলাতে গতকাল সোমবার তাঁকে সুন্দরীশ্রেষ্ঠর মুকুট পরিয়ে দেওয়া হয়।

 

বিশ্বের বিভিন্ন দেশের ৮০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে খেতাব জিতে নেন ২১ বছর বয়সী মিস ইন্ডিয়া হারনাজ সান্ধু। তাঁর হাত ধরে দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট এলো ভারতে।

 

হারনাজ সান্ধুর এই সাফল্যে গর্বিত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ‘ভারত কি বেটি’ হারনাজকে টুইটারে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। সোমবার রাতে টুইটারের মোদি লেখেন, ‘মিস ইউনিভার্সের খেতাব জয়ের জন্য হারনাজ সান্ধুকে অনেক শুভেচ্ছা। ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অশেষ শুভকামনা।’

 

নরেন্দ্র মোদির কাছ থেকে এই শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত হারনাজ। বিশ্বসুন্দরী পাল্টা জানান, ‘অসংখ্য ধন্যবাদ স্যার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here