নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অনুকে সলিমাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনের আয়োজনে উক্ত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এছাড়াও উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) সকলকে ও সংবর্ধনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সলিমাবাদ বাজারে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয় ও বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ভূইয়া এর সঞ্চালনায় পুরো অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিজয়ী চেয়ারম্যানকে সংবর্ধনা দিতে এসে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন বলেন, আমরা সলিমাবাদ এলাকাবাসীর পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিত ভাবে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করেছি এবং আমরা আশাবাদী নবনর্বিাচিত চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপুর চেষ্টায় পুরো সলিমাবাদ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ঘটবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমনি নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম খান অপু বলেন, আজকে আমাকে এইরকম সুন্দর একটা সংবর্ধনা দেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি পুরো চেয়ারম্যান দায়িত্ব পালন সময়ে আমার সাধ্য অনুযায়ী এই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও তারা যেনো সকল সুযোগ-সুবিধা পেয়ে গর্বের সাথে সমাজে থাকতে পারেন সেই অনুযায়ী কাজ করে যাবো। আমি এই ইউনিয়নে শিক্ষা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই।
প্রতিটি ওয়ার্ডে সকলের সাথে সমন্বয় করে কেউ যেনো শিক্ষা থেকে বঞ্চিত না হয় এই মর্মে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে চাই।
এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সুশীল সমাজের জনসাধারণদের নিয়ে উন্নয়ন কমিটি করা হবে, যেনো সলিমাবাদ ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও পরিছন্ন একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারি।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্তমান সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, জনতা ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন খান সহ বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তান গণ।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নাগরপুরের ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। সলিমাবাদ ইউনিয়নে (নৌকা) প্রতীক মার্কার প্রার্থী মো: শাহীদুল ইসলাম অপু; ৫ হাজার ৮৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয় হয়।
