Home ধর্ম ও জীবন সৌদি আরবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা

সৌদি আরবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা

0
290

ইসলাম ডেস্ক : সৌদি আরবে ইসলাম ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এ কথা জানিয়েছে।

 

গত ১০ নভেম্বর শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত সম্পর্কে মানুষকে সতর্ক করে দিতে সকল মসজিদের ইমামদের নির্দেশ দেন। অপরদিকে তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে।

 

মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক। ১৯২৬ সালে দাওয়া নামের এ সংগঠনটির গঠিত হয়।

 

সৌদি সরকারের পক্ষ থেকে তাবলিগ জামাত সম্পর্কে এক ঘোষণায় বলা হয়েছে, এটি সন্ত্রাসবাদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।

 

যদিও তবলিগ জামাত ও দাওয়া দুটিই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরও বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটি সংঘাত রয়েছে।

 

সমগ্র বিশ্বে উক্ত সংগঠনের ৩৫০-৪০০ মিলিয়ন অনুসারী রয়েছে বলে তাদের দাবি। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের উপর জোর দেওয়া এবং অন্য সকল রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত না করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here