সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

নজর২৪ ডেস্ক- সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।

 

দেশি–বিদেশি একাধিক সূত্র জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে গতকাল রোববার মার্কিন দূতাবাসের মুখপাত্র এক জাতীয় দৈনিককে বলেন, ‘মার্কিন আইনে ভিসা–সংক্রান্ত সব ধরনের তথ্য গোপনীয় বিষয়। আমরা কোনো ব্যক্তির ভিসার বিষয়ে কোনো মন্তব্য করি না।’

 

উল্লেখ্য, আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *