Home দেশের খবর খুলনা মোংলা বন্দর কর্তৃপক্ষের ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালন

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালন

0
187

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: “ডিজিটাল বাংলাদরশের অর্জন, উপকৃত সকল জনগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১২ ই ডিসেম্বর মোংলা বন্দরে পালিত হল ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে নেই দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী মোংলা, বন্দর কর্তৃপক্ষের সেবা গ্রহীতাগন এ বন্দর থেকে সকল ধরনের ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।

 

তারই ধারাবাহিকতায় আজ মোংলা বন্দরের সভাকক্ষে ডিজিটাল বাংলাদেশ ২০২১ সেমিনারের আয়োজন করা হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) জনাব সৈয়দ রবিউল আলম। সভায় সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মোঃ শাহিনুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

এ সময় তারা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আইসিটি শিল্পের বিকাশ, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইসিটি খাতে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছে নিরলসভাবে।

 

ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প গবেষণা ও উদ্ভাবনে উদ্ভুতকরন উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে সারা দেশের ন্যায়ে কাজ করে যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here