Home আলোচিত চুপিসারে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন ডা. মুরাদ

চুপিসারে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন ডা. মুরাদ

0
305

নজর২৪ ডেস্ক- দেশে ফিরেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ বিকেল ৫টা ৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর ফ্লাইটটি অবতরন করে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটে তিনি ঢাকা ফিরেছেন।

 

এদিকে দেশে ফিরলেও সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেছেন বহুল আলোচিত এই সংসদ সদস্য।

 

যদিও এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে মুরাদ হাসানের দেশে ফেরার খবরে সাংবাদিকরা দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here