Home আলোচিত চাকরি ও ঘর পাওয়ার খবর শুনে আপ্লুত আসপিয়া

চাকরি ও ঘর পাওয়ার খবর শুনে আপ্লুত আসপিয়া

0
266

নজর২৪ ডেস্ক- স্থায়ী ঠিকানার ‘ভুল তথ্য’ দেয়ায় পুলিশের কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া আসপিয়া ইসলামের বিষণ্নতার খবর ছুঁয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনও। বরিশালের হিজলার এই তরুণীকে কনস্টেবলের চাকরি দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। সেই সঙ্গে হিজলায় আসপিয়ার জন্য ঘর বানিয়ে দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

 

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) জসীম উ‌দ্দির হায়দার।

 

ডিসি বলেন, ‘আসপিয়ার বিষয়‌টি ওয়া‌কিবহাল রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। জ‌মিসহ ঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন তি‌নি। ইতিমধ্যে হিজলা উপজেলার বড় জা‌লিয়া ইউ‌নিয়নে আসপিয়ার প‌রিবার যেখানে থাকে, সেখানেই খাস জ‌মি খোঁজ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে ঘর নির্মাণ করে দেয়া হবে। পু‌লিশ বিভাগকেও নির্দেশ দেয়া হয়েছে আসপিয়ার চাকরি নি‌শ্চিত করার জন‌্য।’

 

এদিকে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার খবর জানতে পেরে আপ্লুত হয়ে পড়েন আসপিয়া ও পরিবার। তার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আসপিয়া গণমাধ্যমকে বলেন, আমার মতো অসহায় একটি মেয়ের জন্য প্রধানমন্ত্রী কথা বলেছেন। নির্দেশনা দিয়েছেন। এতে আমি আনন্দে অভিভূত। এ দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা কখনো শেষ হবে না। আমি প্রার্থনা করি, মমতাময়ী প্রধানমন্ত্রী দীর্ঘ ও সুস্থ জীবন-যাপন করুন।

 

আসপিয়া আরও বলেন, বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারে অভাব অনটন ঘিরে ধরেছে। তাই একটি চাকরি আমার কাছে স্বপ্নের মতো। এখন মনে হচ্ছে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। কনস্টেবল পদে চাকরি হলে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে জানান। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here