Home দেশের খবর ঢাকা গোপালপুর সংবাদকর্মীদের নবাগত ওসির মতবিনিময় সভা

গোপালপুর সংবাদকর্মীদের নবাগত ওসির মতবিনিময় সভা

0
214

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীদের সাথে গোপালপুর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর) সন্ধ্যায় ওসির নিজ কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মাদক ও জঙ্গীবাদ নির্মূল করতে গোপালপুর প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীদের সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

এসময় উপস্থিত সংবাদকর্মীরা ওসিকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। মত বিনিময় সভায় সভায় উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহ সভাপতি আঃ সাত্তার, আঃ সালাম, কেএম মিঠু, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, নির্বাহী সদস্য রুবেল আহমেদ, মাহদী হাসান শিবলী।

 

উল্লেখ্য, গোপালপুর থানার নতুন অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোশারফ হোসেন রবিবার (০৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ কার্যালয় থেকে এসে গোপালপুর থানায় দায়িত্ব গ্রহণ করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here