Home দেশের খবর চট্টগ্রাম অনৈতিক কাজের অভিযোগে তরুণীসহ ছাত্রলীগ নেতা আটক

অনৈতিক কাজের অভিযোগে তরুণীসহ ছাত্রলীগ নেতা আটক

0
194

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতাসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগে সহ-সভাপতি আবদুল আল আহাদও রয়েছেন।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে ৫ জন আহাদের সহযোগী। এ ছাড়া অন্য চারজন নারী।

 

ওসি জাহিদুল কবির বলেন, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাঁদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here