রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ৪নং রুপবাটি ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগধুনাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আঃলীগ নেতাকর্মীদের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আফসার আলী প্রামাণিক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আঃ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রুপবাটি ইউনিয়ন আঃলীগের সভাপতি ও নৌকার প্রার্থী আব্দুল মজিদ মোল্লা, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা স্বেচ্ছাসেবসলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাজী শেখ রাসেল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, বেড়া পৌর আঃলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, রুপবাটি ইউনিয়ন আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব আলী, দাউদ মাষ্টার, আবুল কালাম চৌধুরী, এসএম আলেকজান্ডার, আব্দুর রাজ্জাক, সেলিম আহমেদ, আইনুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই স্বাধীনতার সপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মজিদ মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় এই রুপবাটি ইউনিয়নেও ব্যাপক উন্নয়ন ঘটেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহবান জানান।
এসময় নৌকার প্রার্থী আব্দুল মজিদ মোল্লা বলেন, গত নির্বাচনের মনোনয়ন দৌড়ে আমি অংশ নিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছিল আমি তাকে সমর্থন দিয়ে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে কাজ করেছিলাম।এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রতিক আমার হাতে তুলে দিয়েছেন, বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার আমাকে সমর্থন দিয়েছেন। দলীয় নির্দেশনা অমান্য করে যে বিদ্রোহী প্রার্থী হয়েছে তাকে ইতিমধ্যেই দল থেকে বহিস্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, নৌকা আঃলীগের প্রতিক, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, নৌকা শেখ হাসিনার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক। তাই তিনি সবার প্রতি আহবান জানান যেন নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে রুপবাটি ইউনিয়নের উন্নয়নের সুযোগ দেওয়া হয়।
