Home আলোচিত রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা

রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা

0
198

নজর২৪, ঢাকা- ছেলের খুনীদের ফাঁ’সির রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা বরকতুল্লাহ।

 

আজ বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ জনের মৃত্যুদ’ণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

এদিকে, রায় শোনার পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। এসময় এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

 

শোকার্ত বাবা বলেন, ‘যার হারায় সেই কেবল বোঝেন যন্ত্রণা। ছেলে হারানোর পর দুঃসহ যন্ত্রণা সয়েছি, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু আব্দুল্লাহ জানান, বুধবার বেলা ১২টার দিকে তাদের আদালতের এজলাসে আনা হয়। বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বিশ মিনিটের মধ্যে মামলার রায় ঘোষণা করেন।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হ ত্যাকাণ্ডের দুই বছর তিন মাস পর এ মামলার রায় ঘোষণা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here