শাহজাদপুরে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের শহিদ স্মৃতি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে আয়োজিত আইনশৃংখলা বিষয়ক সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমান প্রমূখ।

 

আইনশৃংখলা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক হাসান, গালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ কাজল, মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার প্রমূখ।

 

এসময় সাংসদ মেরিনা জাহান কবিতা বলেন, শাহজাদপুরের আইন শৃংখলা ও অন্যান্য সমস্যা গুলোর পর্যায়ক্রমে সমাধান করতে হবে। সবার সাথে সমন্বিতভাবে উদ্দোগ নিয়ে জানজট, মাদক নির্মূল করা হবে।

 

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে যা যা করা প্রয়োজন আমি তা তা করবো। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও দুর্ণীতিমুক্ত উন্নত শাহজাদপুর উপহার দেবো। এছাড়াও তিনি আসন্ন ইউপি নির্বাচন ও শাহজাদপুরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *