Home বিনোদন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি

0
186

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল সোমবার সেখান থেকেই এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথনের ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খোলেন তিনি।

 

জানান, ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেটি ছিল দুই বছর আগের একটি ঘটনা।

 

আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাহি।

 

তিনি লিখেছেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)-র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

 

ওমরাহ শেষ করে চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা মাহির।

 

গত ৩০ নভেম্বর স্বামীসহ ওমরাহ পালনে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরমধ্যেই রবিবার (৫ ডিসেম্বর) বিব্রতকর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়।

 

সেখানে অশ্লীল ভাষায় মাহিকে ধর্ষণের হুমকি দেন সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তাকে নানা ভয়ভীতি দেখিয়ে আবাসিক হোটেলে যাওয়ার জন্যেও বাধ্য করতে শোনা যায় ওই ক্লিপে। সেখানে কথা বলতে শোনা যায় চিত্রনায়ক ইমনকেও। মূলত প্রতিমন্ত্রী ও এই নায়কের কথোপকথনটিই ভাইরাল হয়।

 

এটির জবাবে সোমবার মক্কা থেকেই ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য প্রকাশ করেন মাহি।

 

অন্যদিকে, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে আজ (৭ ডিসেম্বর) পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here