Home দেশের খবর রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

0
112

নজর২৪, রংপুর- রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর কমিটির সভাপতি নুর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন গুপ্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

নুর হাসান সুমন রংপুর নগরীর শাপলা চত্বর টার্মিনাল রোড হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আফজাল হোসেনের ছেলে।

 

দলীয় সূত্রে জানা যায়, নুর হাসান সুমন সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুপ্তপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে আরও দুই-তিনজন নেতা থাকলেও তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী জানান, নূর হাসান সুমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here