Home দেশের খবর ঢাকা গোপালপুরে ৫২টি গাঁজা গাছসহ এক মাদকসেবী আটক

গোপালপুরে ৫২টি গাঁজা গাছসহ এক মাদকসেবী আটক

0
275

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে ৫২টি গাঁজা গাছসহ মো. ফরিদ উদ্দিন (৪৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।

 

রবিবার রাতে পজেলার জামতৈল গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা গাছসহ তাঁকে আটক করা হয়। সে জামতৈল গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

 

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার নির্দেশক্রমে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে রবিবার রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার জামতৈল গ্রামের মাদকসেবী ফরিদ উদ্দিনের বসতবাড়ীতে চাষকৃত শাখা প্রশাখাসহ ৫২টি গাঁজা গাছসহ তাঁকে আটক করা হয়।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আটক ফরিদ উদ্দিন একজন পেশাদার মাদকসেবী। নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষ করে সে বিক্রি করতো। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে টাঙ্গাইল আদালতে সোর্পদ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here